নবীগঞ্জে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও প্রযুক্তি মেলা শুরু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে উপ সহকারী কৃষি কর্মকর্তা অলক কুমার চন্দ্রের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার দুলাল উদ্দিন, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, করগাও ইউপি চেয়ারম্যান সাইম উদ্দীন। উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক সেলিম তালুকদার, দৈনিক স্বদেশ বার্তা’ স্টাফ রিপোর্টার আশাহিদ আলী আশা, দৈনিক তরুণকন্ঠ’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি ছনি চৌধুরী, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন কুদরত আলী, স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মকসুদুল আলম। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এর আগে ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলা প্রাঙ্গণ অনলাইন কৃষি সেবা, বীজ সংরক্ষণ প্রযুক্তি, খামার থান্তিকীকরণ প্রযুক্তি, পতিত জমি ব্যবহার প্রযুক্তি, মাটি স্বাস্থ সু-রক্ষা প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিতে ধান চাষসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed