ছাতকে ৩দিন ধরে অটোরিকশা চালক নিখোঁজ
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ৩দিন ধরে প্রনয় চৌধুরী পিয়াস (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার স্বপন রবি দাস (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে সিংচাপইড় ইউপির সিরাজগঞ্জ বাজারের নানকার রবি দাসের পুত্র। নিখোঁজ পিয়াস দক্ষিণ খুরমা ইউপির খুরমা গ্রামের প্রনব চৌধুরীর পুত্র। গত ৭ আগষ্ট বিকেলে দোলারবাজার ইউপির খাইরগাঁও ব্রিজে তার ব্যবহৃত রক্তমাখা সিএনজি (অনটেষ্ট) উদ্ধার করে পুলিশ। ৬ আগষ্ট রাত সাড়ে ৯টায় সিলেটে যাত্রি নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় পিয়াস। এদিন রাতে বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে এটি বন্ধ পাওয়া যায়। গত ৩দিন ধরে পিয়াস নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন রবি দাসকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করেছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed