সিলেটে এক কিশোরীসহ দু’জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে এক কিশোরী ও জৈন্তাপুর উপজেলার কলসী নদী হতে হাত-পা বাধা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাফলংয়ের পাথর টিলা এলাকার ছড়া থেকে মানসিক প্রতীবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওরারকুল গ্রামের দুলাল মিয়ার কন্যা শিমা আক্তার (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিমা বাবা মায়ের সাথে প্রায় বছর তিনেক সময় ধরে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় বসবাস করে আসছে। মঙ্গলবার সকালে শিমাকে নিয়ে তার বাবা মা ক্রাশার মেশিনে পাথর ভাঙ্গার কাজ করতে যায়। এসময় তাকে ক্রাশার মেশিনের পাশে বসিয়ে কাজ করতে থাকে তার বাবা মা। সেখান থেকে তাদের অগোচরে হঠাৎ করে শিমা নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ঘন্টা দুয়েক পর পাশের একটি ছড়ায় স্থানীয় লোকজন তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই লতিফ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মেয়েটি মানসিক প্রতিবন্দি ও মৃগী রোগী ছিল বলে তার বাবা জানিয়েছেন। মৃগী রোগী হবার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।
এদিকে একইদিন সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী কলসী নদী হতে এক কন্যা সন্তানের জনকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানাযায়- গত ৫ আগষ্ট শনিবার জৈন্তাপুর উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে এক সন্তানের জনক জামাল হোসেন (২৮) নিখোঁজ হন। এনিয়ে জৈন্তাপুর থানায় পরিবারের পক্ষ হতে একটি সাধারণ ডায়েরী করা হয়। কিন্ত নিখোঁজের ৩দিনের মাথায় মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রি গ্রামের ফখর উদ্দিনের বাড়ীর সন্নিকটে কলসী নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানকে বিষয়টি জানান।
চেয়ারম্যান সংবাদটি পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির, অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদ আনোয়ার সঙ্গীয় ফৌস নিয়ে কলসী নদী হতে নিহতের লাশ উদ্ধার বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে।
এবিষয়ে জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান বলেন- জামাল গত শুক্রবার হতে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় লোকজন কলসী নদীতে জামালের লাশ ভেসে থাকতে দেখে। তিনি আরও বলেন এটি একটি পরিকল্পিত হত্যা এবং লাশ গুম করতে হাত-পা সঙ্গে পাথর ও ইট বেঁধে রাখে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার রহস্য উদঘাটনের দাবী জানাচ্ছি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন- প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশ উদ্ধার করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ এবং তদন্ত স্বাপেক্ষে ঘটনায় সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed