ঢাবিতে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার (৭ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ভর্তি প্রক্রিয়া উদ্বোধন শেষে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘এ বছর ছাত্র-ছাত্রীদের আবেদনের যোগ্যতা গতবারের মতোই রাখা হয়েছে। কিছু নতুন বিভাগ চালু হওয়ায় এবং কিছু বিভাগ ও ইনস্টিটিউটে আসন বৃদ্ধি করায় মোট আসনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।’
ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে মোট আসন সংখ্যা ৭ হাজার ৫৩টি। এরমধ্যে ‘ক’ ইউনিটে ১হাজার ৭ শ’ ৬৫টি, ‘খ’ ইউনিটে ২হাজার ৩ শ’ ৬৩টি, ‘গ’ ইউনিটে ১হাজার ২শ’৫০টি, ‘ঘ’ ইউনিটে ১হাজার ৫শ’৪০টি এবং ‘চ’ ইউনিটে ১ হাজার ৩৫টি আসন রয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এ সংখ্যা ছিলো ৬ হাজার ৮শ’টি। এছাড়া, জাপান স্টাডি বিভাগেও এবছর শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বিভাগে আসন রয়েছে ৩০টি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,এ বছরও ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস ফিসহ ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ (তিন শ’ পঞ্চাশ) টাকা । টাকা জমা দেয়ার শেষ তারিখ ৩০ আগস্ট ২০১৭। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১২ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ।বিস্তারিত তথ্য উল্লেখিত ওয়েব সাইট থেকে http://admission.eis.du.ac.bd)http://admission.eis.du.ac.bd) জানা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া পরিচালিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে অবগত করবে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed