জবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন জবি উপাচার্য ড. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.admission.jnu.ac.bd) ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তথ্যমতে, এবার ৫ টি ইউনিটের ২ হাজার ৭শ’ ৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আবেদন ফি ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য সার্ভিস চার্জসহ ৫০৫ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য ব্যবহারিক পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ ৬০৬ টাকা। ‘বিকাশ, শিওর ক্যাশ বা রকেট’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ চার্জ পরিশোধ করা যাবে। যেসব শিক্ষার্থী ২০১৪- ২০১৫ সালে এসএসসি সমমান এবং ২০১৭ সালে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটের জন্য ন্যূনতম ৮. ৫ জিপিএ, ‘বি’ ইউনিটের জন্য ৮.০ জিপিএ (তবে কোনো পরীক্ষায় ৩.৫ জিপিএ এর নিচে নয়), ‘সি’ ইউনিটের জন্য ৮.৫ জিপিএ, ‘ডি’ ইউনিটের জন্য যোগ্যতা থাকতে হবে এবং এইচএসসি সমমান পরীক্ষায় বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম ‘এ-’ থাকতে হবে।
‘ই’ ইউনিটের জন্য এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোনও পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে হলে কোনও ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে না।
সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময় বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://admission.jnu.ac.bd এবং http://admissionjnu.info) এ পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed