শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালধার পাড়া এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে নাচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। সবুজ হোসেন শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে সবুজ হোসেন অন্যদের সাথে খালধার পাড়া এলাকার মনোয়ার হোসেনের বাড়ীতে জন্মদিনের অনুষ্ঠানে নাচ করতে যায়। একপর্যায়ে সেখানে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed