Main Menu

অজ্ঞান পার্টির খপ্পরে এনএসআই কর্মকর্তার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শামসুউদ্দিন এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার ছিলেন।

মঙ্গলবার বিকালে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানান মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া।

শাহবাগ থানার এএসআই মমিন বিকাল পৌনে ৫টার দিকে সামসুউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে আনেন বলে জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed