ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ৮৩ লক্ষ ৪২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ফেনীর সাবেক নির্বাহী প্রকৌশলী শাহ আলমকে গ্রেপ্তার করেছে দুদক কুমিল্লা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে দুদক কুমিল্লার উপ-পরিচালক মোঃ নুরুল হুদা গত ২৪ জুলাই কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আজ বুধবার অভিযুক্ত শাহ আলমকে আদালতে হাজির করা হবে। শাহ আলম চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতবা গ্রামের শামছুল হকের ছেলে। অবসরপ্রাপ্ত শাহ আলম মহানগরীর তোয়া হাউজিং এ পরিবার নিয়ে বসবাস করছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed