আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলার কালজয়ী গায়ক আবদুল জব্বার তিন মাস ধরে অসুস্থ। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে তিন নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।
কিংবদন্তি গায়ক আবদুল জব্বারের দুটি কিডনিই বর্তমানে নষ্ট। উন্নত চিকিৎসার জন্য দ্রুত আবদুল জব্বারকে দেশের বাইরে নেয়া প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।
আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে আনা হয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়া চাই।’
আবদুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার আরও বলেন, ‘তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। তাই অসহায়ভাবেই বাবার মৃত্যু দেখতে হবে হয়ত।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed