গোয়াইনঘাটে ছাত্রলীগের ঝাড়ু মিছিল, পাল্টা কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের কমিটিকে অবৈধ ও পকেট কমিটি আখ্যা দিয়ে উপজেলা সদরে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
জেলা ঘোষিত গোয়াইনঘাট ছাত্রলীগের কমিটিকে প্রত্যাখ্যান করে গত সোমবার রাত ৯টায় এ ঝাড়ু মিছিল বের করে তারা।
উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ’র নেতৃতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেট থেকে শুরু হয়ে গোয়াইনঘাট প্রেসক্লাব’র সম্মুখে এসে পথসভায় মিলিত হয়। সভায় নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত এবং অবৈধ ঘোষণা করে, প্রকৃত ছাত্রদের দিয়ে পুনরায় নতুন করে কমিটি ঘোষণা করার আহ্বান জানান।
আব্দুল মনসুর ডালিমের পরিচালনায় পথসভায় সভাপতিত্ব করেন একে এম জাকারিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আবুল হোসেন, মতিউর রহমান, আবু তায়েফ, আশফাকুল আলম সবুজ, মাহবুবুর রহমান সুমন, তাজ উদ্দিন, ফয়ছল ইসলাম, বদরুল ইসলাম, রুবেল আহমদ, সাদেকুর রহমান, সাফয়ান আহমদ, জিয়াউর রহমান, শামিম আহমদ, গোলাম আজাদ, তমিজুর রহমান, গোলাম রেজওয়ান রাজিব, আয়নুল হক, সাদ উদ্দিন, জগদীশ দাস, সাব্বির রহমান সাজন, ওয়াহিদ মামুন, নাজিম উদ্দিন সুমন, মারুফ, বেলায়েত, পিয়ার, নোমান, হসরুল, জাবেল, জসিম উদ্দিন, রেজয়ান, করিম, মাহদি, এলোয়ার, এরশাদ, রুবেল আহমদ, আমির উদ্দিন লিজন প্রমুখ।
সভা শেষে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা ঘোষিত কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল ও ত্যাগী নেতাদের নিয়ে ছাত্রলীগের উপজেলা এবং কলেজ শাখার পাল্টা কমিটি ঘোষণা করেন।
৩৩ সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি এ.কে.এম জাকারিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মনসুর ডালিম, কলেজ কমিটিতে সভাপতি আয়নুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে গোলাম আজাদ কে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট গোয়াইনঘাট উপজেলা ও কলেজ কমিটি ঘোষণা করা হয়।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা নেতাদের মোটা অংকের বখরা দিয়ে জামাত শিবির পরিবারের সদস্যদের দিয়ে গোয়াইনঘাটে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে দীর্ঘ ৬ মাস অপেক্ষা করে দাম কষাকষির বিনিময়ে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের তৃণমূলের মেধাবী পরিশ্রমী এবং ত্যাগী ছাত্রলীগ কর্মীদের বাদ দিয়ে অছাত্র, বিবাহিত, বিতর্কিত পরিবারের, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাদের দিয়ে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে, যা গোয়াইনঘাটে সর্বস্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নতুন কমিটি ঘোষণা করেছে।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল জানান, কমিটি ঘোষণার খবর আমি জানি না, আবার ঝাড়ু মিছিলের খবরও জানি না। কে বা কারা নতুন কমিটি ঘোষণা করেছেন তাও আমাদের বোধগম্য নয়।
Related News
সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকেRead More
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More



Comments are Closed