অন্তিম শয়ানে বিশ্বযুদ্ধের সিলেটি সৈনিক আতিকুল খান
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক ও রণাঙ্গনে অংশ নেওয়া সিলেটি যোদ্ধা আতিকুল হোসেন খানকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার বাদ আসর সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয় বলে জানিয়েছেন তার ছেলে খালেদ খান।
এর আগে, মঙ্গলবার ভোরে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দফতরে ‘বাহাদুর সৈনিক’ হিসেবে আতিকুল হোসেন পরিচিত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে সিলেটে একমাত্র তিনিই ভাতা পেতেন।
আতিকুল হোসেনের ছেলে খালেদ খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেতার বিভাগে (সিগন্যাল) ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে বীরত্বপূর্ণ অবদান রাখেন সিলেটের এই কৃতী সন্তান। মৃত্যুকালে আতিকুল হোসেন স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়া আতিকুল হোসেন খানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ আরো অনেকে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed