সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে ছাতক ও জগন্নাথপুর উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের খারাই গ্রামে বজ্রপাতে আব্দুর রহিম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু ঘটে। তিনি মৃত রবাই মামন্দের পুত্র।
ঘটনার সময় গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরের মধ্যে মাছ ধরতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে জাউয়া (তদন্ত) কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এদিকে একই সময়ে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামে জমির আলী (৪৫) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি রাণীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা ঐছত উল্ল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে গরুর খাবার সংগ্রহে বাড়ির পাশে ঘাস কাটছিলেন জমির আলী। এমতাবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed