Main Menu

শ্রীমঙ্গলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা বস্তিতে তিন সন্তানের জননী স্বপ্না আক্তার (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং এ ঘটনায় পুলিশ তার স্বামী গফুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে গফুর মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন তার বাড়িতে, এসময় ঘরের ভিতর স্বপ্না আক্তারের মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়।
স্বপ্না আক্তারের স্বামী গফুর মিয়া জানায়, তাদের দুই রুমের বাসায় স্বামী-স্ত্রী আলাদা ঘুমাতেন। রাতে বাথরুমে যাওয়ার জন্য বের হলে তিনি তার স্ত্রীর রুমে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সে জানায় কেউ তার স্ত্রী কে বাহিরে খুন করে ঘরের ভিতর ফেলে গেছে।
নিহত স্বপ্না আক্তারের বড় বোন আফিয়া বেগম জানান, তার বোন যে বাড়িতে থাকে সেই জমির মালিক স্বপ্না আক্তার। স্বামী গফুর মিয়া সেই জমিটি বিক্রি করার জন্য কয়েকবছর ধরে উঠে পড়ে লেগেছিল। তার বোন রাজি না হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ঝামেলা এমনকি মারধোরের ঘটনাও করতো। একবার তাদের ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল।
নিহত স্বপ্না আক্তারের মেয়ে ইমা আক্তার (১২) জানায়, কয়েকমাস আগে স্কুল থেকে বাড়ি ফিরে সে দেখে তার মায়ের হাত ভাঙ্গা। তার বাবাই তার মার হাত ভেঙ্গেছিল বলে জানায় সে।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী গফুর মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed