দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া আতিকুল হোসেন খান আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সিলেটের সর্বশেষ সৈনিক আতিকুল হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। মঙ্গলবার ভোরে নিজবাড়ি দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় ইন্তেকাল করেন আতিকুল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের পাশাপাশি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন দফতরে ‘বীর সৈনিক’ হিসেবে পরিচিত ছিলেন আতিকুল হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে সিলেটে সর্বশেষ একমাত্র তিনিই ভাতা পাচ্ছিলেন।
আতিকুল হোসেনের ছেলে খালেদ খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেতার বিভাগে (সিগন্যাল) বৃটিশ সেনাবাহিনীর পক্ষে বীরত্বপূর্ণ অবদান রাখেন সিলেটের এই কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে আতিকুল হোসেন স্ত্রী, ছেলেমেয়ে ও নাতি-নাতনিসহ অংসখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সিলেটের এই সৈনিকের জানাজার সময় পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed