হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মিথুল বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাধবপুর উপজেলার শিয়ালহুড়ি গ্রামের শরীফ মিয়ার মেয়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট রেলপথের হরষপুর স্টেশনের শিয়ালহুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। হরষপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই ছিল।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর পূর্বে বি-বাড়িয়া জেলার সৌদি প্রবাসী রায়হান উদ্দিন রাফির সাথে মিথুলের বিয়ে দেয়া হয়। এরপর থেকেই স্বামীর বাড়ির লোকজনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ১০/১২ দিন পূর্বে তিনি পিত্রালয়ে চলে আসেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed