সুরক্ষিত রাখুন আপনার ফেসবুক
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একই সঙ্গে মাধ্যমটির নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। প্রায়ই শোনা যায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হ্যাকাররা হানা দিয়েছে। এই সমস্যার সমাধানে ফেসবুকে নিরাপত্তা বাড়িয়ে নিতে পারেন। জেনে নিন ফেসবুক সুরক্ষিত রাখার পাঁচ উপায়।
এইচটিটিপিএস ব্যবহার করুন
আপনার কম্পিউটার ও সার্ভারের মধ্যে খুব গোপন সংযোগে সক্ষম এই এইচটিটিপিএস। এইচটিটিপিএস চালু করতে ফেসবুকে লগ ইন করে অ্যাকাউন্ট>অ্যাকাউন্ট সেটিংসে যান। এবার অ্যাকাউন্ট সিকিউরিটি সিলেক্ট করুন এবং ব্রাউজ ফেসবুকের পাশের চেকবক্সটি সিলেক্ট করুন।
টু স্টেপ ভেরিফিকেশন
ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুক এনেছে টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি। এর মাধ্যমে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওই ওটিপি দিলে তবেই লগ ইন করতে পারবেন আপনার ফেসবুক।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থা
সবসময় চেষ্টা করুন লম্বা পাসওয়ার্ড রাখতে। লম্বা পাসওয়ার্ড হ্যাক করতে বেশি সময় লাগে। এছাড়াও পাসওয়ার্ডে নিজের নাম, বাড়ির নাম, নিজের জন্মদিনের মত তথ্য না রাখাই ভালো। আর নিয়মিত বদলান আপনার ফেসবুক পাসওয়ার্ড।
প্রাইভেসি সেটিংসে নজর রাখু
সেটিংস আইকনে ক্লিক করে প্রাইভেসি অপশনে ক্লিক করুন। এখানে আপনি সমস্ত অপশন পাবলিক থেকে বদলে করে ফ্রেন্ডস করে দিন।
পিশিং থেকে দূরে থাকুন
সবসময় স্প্যাম লিঙ্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। অনেক সময় অনেক অপরিচিত বা কখনো বন্ধুদের কাছ থেকেও চ্যাটে বা টাইমলাইনে অনেক স্প্যাম লিঙ্ক আসে। সেগুলিতে ক্লিক করলে মুহূর্তে আপনার অ্যাকাউন্টের সব তথ্য হ্যাকারদের কাছে চলে যায়। এই ধরনের লিঙ্ক থেকে সবসময় দূরে থাকুন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed