Main Menu

মডেল রিসিলার আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: র‌্যাম্প-মডেল রিসিলা বিনতে ওয়াজের আত্মহত্যা করলেন। সোমবার সকালে রাজধানীর বাড্ডার বাসায় মডেল রিসিলা আত্মহত্যা করেন।

সোমবার বিকেলে মডেল রিসিলার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।

জানা যায়, বর্তমানে রিসিলার লাশ রয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। কেন আত্মহত্যা করলেন রিসিলা প্রাথমিকভাবে সেটা এখনও সঠিকভাবে জানাতে পারেনি পুলিশ। তার ৪ বছরের এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।

রিসিলা মূলত র‌্যাম্প ও বিলবোর্ড মডেল হিসেবেই পরিচিত। আড়ং, কে ক্র্যাফট, ছাড়াও বেশকিছু নামিদামি ফ্যাশন হাউজের মডেল ছিলেন রিসিলা। এছাড়া দেশের বড়বড় র্যা ম্প শো-তে স্টপার হিসেবে কাজ করছেন রিসিলা। কিছু টেলিভিশন নাটকেও দেখা যায় তাকে।

Share





Related News

Comments are Closed