Main Menu

কেরানীগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ ল্যাংড়া আমির নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্কুলছাত্র পরাগ মণ্ডল অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির (৩৫) নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী আমির হত্যাসহ কয়েকটি মামলার আসামি বলে জানা গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, গভীর রাতে টহল পুলিশের সঙ্গে ল্যাংড়া আমির ও তার সহযোগীদের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed