কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটানায় আরও ৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, কুলাউড়ার উত্তরভাগ এলাকার মৃত দরছ মিয়ার ছেলে ময়না মিয়া (৬০) ও ফেঞ্চুগঞ্জের মৃত আসিম মিয়ার স্ত্রী তসলিমা বেগম (৭০)।
আহতরা হচ্ছেন, গোলাপগঞ্জের ভাদেশ্বর দক্ষিণবাগ এলাকার মোবারক আলী (৫৫) ও তার স্ত্রী শফিরুন বেগম (৪৫), কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের বাসীন্দা সিএনজি চালক হোসেন মিয়া (৩৫)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক রয়েছেন।
তিনি বলেন, সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো চ ০২-৪১৬৮) ও ব্রাহ্মণবাজারগামী সিএনজি অটোরিকশা (অনটেস্ট) উপজেলার ভাটেরা ইউনিয়নের দেউলকাপন এলাকায় আসলে এ মর্মান্তিক সংঘর্ষে তারা আহত হন। পরে স্থানীয়রারা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। পরে ময়না ও তাসলিমা বেগমের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তাদের মৃত্যু হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed