Main Menu

কানাইঘাটে তিনশত টাকার জন্য যুবক খুন!

বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ৩০০ টাকা ফিরিয়ে দিতে পাওনাদারের কাছে সময় চেয়েছিলেন পাথর শ্রমিক হারুন আহমদ (৩৫)। তবে পাওনাদার সুমন আহমদ (২৬) ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তাকে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার রাত ৮টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত হারুন উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালীনগর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। ঘাতক কবির একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, হারুন আহমদের ভগ্নিপতি কবিরের কাছে ৩০০ টাকা পাওনা ছিল সুমনের। সোমবার রাতে সুমন তার কাছে টাকা চাইলে কবিরের হয়ে সময় চান হারুন। তখন ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে হারুনকে গুরুতর আহত করে পালিয়ে যায় কবির। পরে স্থানীয়রা তাৎক্ষণিক কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন। এছাড়া ঘাতক সুমনকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। তিনি জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এদিকে, মাত্র তিনশত টাকার জন্য দরিদ্র হারুন আহমদকে নির্মম ভাবে হত্যার ঘটনার খবর পেয়ে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আলিম উদ্দিন সহ এলাকার লোকজন হাসপাতালে এসে ভীড় জমান। তারা দ্রুত ঘাতক সুমনকে গ্রেফতারেরও দাবি জানান।

Share





Related News

Comments are Closed