Main Menu

র‌্যাবের সহায়তায় রক্ষা পেলেন ২৬ হজযাত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বর্হিগমন র‌্যাম্পে র‌্যাবের সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ২৬ হজযাত্রী।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর থেকে আসা তামান্না গ্রুপের হজযাত্রীবাহী ঢাকা মেট্রো জ-১১-১৩০০ নম্বরের বাসটি বিমান আন্তর্জাতিক বর্হিগমন র‌্যাম্প দিয়ে টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয়ে যায়। তখন এই বাসটি পিছনের দিকে নামতে নামতে রেলিং ভেঙ্গে প্রায় ঝুলন্ত অবস্থায় আটকে যায়।

এ সময় সিভিল এভিয়েশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারে র‌্যাবের সহযোগিতা চান। খবর পেয়ে র‌্যাবের একটি উদ্ধার টিম উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হজযাত্রীদের নিরাপদ অবস্থানে নিয়ে আসে এবং গাড়িটি উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত বাসটিকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে দুপুর দুইটার সময় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়।

Share





Related News

Comments are Closed