১৪০ ভাষার শহর!
বৈশাখী নিউজ ডেস্ক : উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশ কানাডার সর্ববৃহৎ শহরটি আরেকটি দিক দিয়ে রেকর্ড করেছে! সেই শহরটিতে ব্যবহৃত হচ্ছে অন্তত ১৪০ টি ভাষা। হা, বলা হচ্ছে টরেন্টোর কথা। কানাডার এই শহরটির মানুষ ১৪০টি ভাষায় কথা বলে।
বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে কানাডার এই বৃহত্তম শহরটিতে প্রতিবছর অন্তত এক লাখ নতুন মানুষের আনাগোনা হয়। এই বহুজাতিক ও বহু সংস্কৃতির দেশটিতে ১৪০টি ভাষার উপস্থিতি লক্ষ করা যায়।
টরেন্টো কেন বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের কাছে প্রিয় সেটা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। ব্রুস পুন টিপ নামে এক বাসিন্দা যে ২৭ বছর ধরে এই শহরে আছে জানায় : ‘মানুষ টরেন্টোকে ভালোবাসে তার সুন্দর সুন্দর লেকের জন্য।’ এছাড়া টরেন্টোর পার্ক, গাছের লম্বা সাড়ি মানুষকে টানে। এমআইটির গবেষণায় দেখা গেছে সর্বোচ্চ গাছের সারিসমেত শহরের তালিকায় টরেন্টোর স্থান চার-এ।
টরেন্টোর জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ বলতে গিয়ে ব্রুস পুন টিপ আরও বলেন, ‘বড় শহরের সুবিধা ছোট শহরের খরচে দিয়ে দেয় টরেন্টো। এছাড়া এটা পরিচ্ছন্ন ও নিরাপদ।’
এছাড়া এটি সংস্কৃতি, মানুষ ও চিন্তার দিক থেকে বৈচিত্র্যকে উদযাপন করে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed