Main Menu

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। ২০১৬ সালের হিসাব অনুযায়ী দলটির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। এ সময়ে আয়-ব্যয়ের পর ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা উদ্বৃত্ত রয়েছে।

সোমবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর দলের হিসাব জমা দেয় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

পরে সাংবাদিকদের রিজভী বলেন, ‘২০১৬ সালে আমাদের আয় হয়েছে ৪ কোটি ১৩ লাখ ৬৮হাজার ৭৩০ টাকা। ব্যয় হয়েছে ৩কোটি ৯৯ লাখ ৬৩হাজার ৮৫২ টাকা। সে হিসাবে আমাদের উদ্বৃত্ত টাকার পরিমাণ ১৪ লাখ ৪ হাজার ৮৭৮ টাকা।’

তিনি বলেন, ‘বিগত কয়েক বছর ধরে আমাদের আয় অপেক্ষা ব্যয় বেশি ছিল। কিন্তু গতবছর আমাদের সম্মেলন হওয়ায় আমরা ডোনেশন পেয়েছিলাম। তাই আমাদের আয় বেশি হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘দলীয় সদস্যদের চাঁদা, সদস্য ফরম, দলের বিভিন্ন প্রকাশনা বিক্রি ও ডোনেশন থেকে আমাদের আয় হয়। অন্যদিকে দলীয় বিভিন্ন সভা-সমাবেশ, ইফতার পার্টিসহ সাংগঠনিক কর্মকাণ্ডের আমাদের অর্থ ব্যয় হয়েছে।’

Share





Related News

Comments are Closed