বিশ্বনাথ ছাত্রলীগের কমিটি গঠন
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পর অবশেষে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হচ্ছে এমন খবরে মুখরিত ছিল ছাত্রলীগ। পদ-পদবি পেতে দৌড়ঝাপ শুরু করেন নেতারা। সকল জল্পনা-কল্পনার পর উপজেলা ছাত্রলীগের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে জেলা ছাত্রলীগ। শীতল বৈদ্য কে সভাপতি ও মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বিশ্বনাথ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।
সোমবার বিকেলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত ৩০ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কমিটির অনুমোদন দেন।
নব ঘোষিত কমিটিতে ১৫জনকে সহ-সভাপতি, ৬জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭জনকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি রেদোয়ানুল করিম মাসুম, কাউসার আহমদ, পার্থ সারথী দাস পাপ্পু, শিপন আলী, সেলিম মিয়া, মুজিবুর রহমান মনজু, সালমান রব্বানী, লিটন দে, নজরুল ইসলাম সাহেল, আলী আহমদ জুয়েল, মাহবুব হোসাইন মাসুম, নজরুল ইসলাম প্রিন্স, আরিফ আহমদ, সুনিল শুল্ক বৈদ্য, রুবেল আহমদ (দেওকলস), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, জামাল মিয়া, শাহ সাইদুল ইসলাম সুজা, রায়হান আহমদ, সাজু আহমদ খান, দিপু ধর, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, মতিউর রহমান নোমান, জাবেদ হাসান আবদার, রাজন মিয়া, শেখ মোহন, মাসুদ আহমেদ।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ দুটি ভাগে বিভক্ত রয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলয়,অপরটি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান বলয়। উভয় গ্রপই কমিটি আসার পূর্বেই পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি পালন করে। তবে নব-গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে শিতল বৈদ্য শফিক চৌধুরীর বলয়ের নেতা ও সাধারণ সম্পাদক পদে মোবারক আলী আনোয়ারুজ্জামান বলয়ের নেতা স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১২ সালের ৩০ জুন। ফয়জুল ইসলাম জয়কে আহবায়ক ও জাহাঙ্গীর আলম, আবদুল মালিক সুমন ও মুহিবুর রহমান সুইটকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ ছিল ৩ মাস। এ সময়ের মধ্যেই সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব ছিল আহবায়ক কমিটির। উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের পরপরই ছাত্রলীগ দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে। তবে ভিতরে ভিতরে তাদের গ্রপিং থাকলে স¤প্রতি তারা প্রকাশ্যে দুটি গ্রপ অবস্থানে রয়েছে। গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলা সদরে পৃথকভাবে বিজয় মিছিল বের করে ছাত্রলীগ।
কিন্তু ৩ মাসের স্থলে প্রায় সাড়ে ৪ বছর পর চলিত বছরের গত ১৬ মার্চ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কর্মী সম্মেলনের নামে অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্রলীগের সম্মেলন। ওই সম্মেলন শেষে জেলা ছাত্রলীগের কাছে প্রার্থীদের সিভি জমা দিতে নির্দেশ দেয়া হয়। আর ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে অনেকেই জেলা ছাত্রলীগের কমিটির কাছে সিভি জমা দেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed