জলঢাকায় রেলপথ স্থাপনের দাবিতে মানববন্ধন
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: রেলপথ স্থাপনের দাবীতে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জলঢাকা রেলপথ চাই কমিটির ব্যানারে উপজেলা শহরের জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে রেলপথ চাই কমিটির আহবায়ক আব্দুল গফ্ফরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সদস্য সচিব অবিনাশ রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, উপজেলা যুবলীগের আহবায়ক সারওয়ার হোসেন সাদের প্রমূখ।
বক্তরা বলেন, চিলাহাটী-জলঢাকা-লালমনিরহাট পর্যন্ত রেলপথ স্থাপনের জন্য সরকারি ভাবে জমি অধিগ্রণ করা থাকলেও এর আগে কোন সরকারই রেলপথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেনি। এতে জলঢাকা উপজেলাবাসী রেল সেবা থেকে বঞ্চিত হয়েছে। তাই দ্রত জলঢাকার উপড় দিয়ে রেলপথ স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর মুজিবুল হকের আশুহস্তক্ষেপ কমনা করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed