বিয়ানীবাজারে নিখোঁজ সিএনজি চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নিখোঁজের তিনদিন পর সোমবার সকালে মাসুদ আহমদ (১৭) নামের এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। নিহত মাসুদ উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সুজন মিয়ার ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার নিহত মাসুদ সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় নতুন অনটেস্ট একটি সিএনজি অটোরিকশা নিয়ে আসে। সে সময় সর্বশেষ মায়ের সঙ্গে কথা বলে। পরে তার মোবাইল বন্ধ পেলে সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িতে যোগাযোগ করা হয়। তার কোন হদিস নাও পাওয়ায় ছেলে নিখোঁজ বলে তিনি থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন।
এদিকে, সোমবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস এলাকার স্থানীয় বাসিন্দারা একটি লাশ ভাসমান অবস্থায় দেখেন। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শাফিউল পাটোয়ারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের মুখে স্কচটেপ লাগানো ছিল। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা চন্দন কুমার চক্রবর্তী দুইজনের আটকের বিষয় নিশ্চিত করে জানান, এখনো হারিয়ে য্ওায়া সিএনজি অটোরিকশা উদ্ধার করা সম্ভব হয়নি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed