আসছে ফেসবুক টিভি
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি চালু করবে তাদের ভিডিও স্ট্রিমিং ফিচার। এটা মূলত ফেসবুক টিভি হিসেবে পরিচিতি পাবে। আগস্ট মাসের মাঝামাঝি ফেসবুক টিভি চালু হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে মার্ক জাকারবার্গ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভিডিও পার্টনারের খোঁজে নেমেছেন। কিছু কনটেন্ট প্রতিষ্ঠান নাকি স্বল্প দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র তৈরিও করেছে। এগুলো শুরুর দিকে ফেসবুক টিভিতে দেখানো হতে পারে। এই পুরো ব্যবস্থাটির সঙ্গে সাবেক টিভি এবং গণমাধ্যম নির্বাহীদের নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি যুক্তরাষ্টভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এমনটিই জানিয়েছে।
এদিকে ফেসবুক সম্প্রতি তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসেব প্রকাশ করেছে। প্রান্তিক আয়ে ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি। মোবাইল বিজ্ঞাপনে ভালো করায় এই প্রান্তিকে তাদের রাজস্ব আয় হয়েছে ৯ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। তবে প্রত্যাশিত আয় ছিল ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। আয়ের তুলনায় প্রতিষ্ঠানটি ব্যয় ছিল অনেক কম। ফেসবুক তাদের আয়ের পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন ধরনের নতুন কার্যক্রম হাতে নিয়েছে। তারই একটি অংশ হলো ফেসবুক টিভি।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed