হবিগঞ্জে দুই মাদক বিক্রেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বড় বাহুলা গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকা ও বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- বড় বাহুলা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে মো. সৈয়দ আলী (৪২) ও একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. বাদল মিয়া (৩২)।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হবিগঞ্জ জেলার মাদক সম্রাট খ্যাত সৈয়দ আলীকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামে অভিযান চালায় র্যাবের শ্রীমঙ্গল সিপিসি-২ এর একটি দল। সেখান থেকে তাকে তার সহযোগিসহ আটক করা হয়। এসময় মাদক বিক্রির নগদ ৬২ হাজার ১৭০ টাকা এবং বেশ কিছু মাদকদ্রব জব্ধ করা হয়।
তাদেরকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed