Main Menu

সড়কে প্রাণ গেল পাবিপ্রবির ডিনসহ ৭ জনের

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা জেলার বেড়ায় ও ফরিদপুরের মধুখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন রাশেদ কবিরসহ (৫৫) সাতজন নিহত হয়েছেন।

Manual8 Ad Code

শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া উপজেলার চাকলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হন রাশেদ কবির।

Manual3 Ad Code

অপরদিকে রাত ১১টার দিকে ফরিদপুরের মধুখালীর কাজির রাস্তা এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন এবং সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

নিহতরা হলেন- করিম গাজী (৫৪), তার মেয়ে খাইরুন বিবি (৩৫), একই পরিবারের নাজমুল গাজী (৪০), নাজমুলের স্ত্রী আসিফা বেগম (৩৪), মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫) ও তার ভাগনে জাহিদ হাসান (১৮)।

Manual8 Ad Code

পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রাতে ঢাকা থেকে সরকার ট্রাভেলসের একটি বাসে করে পাবনায় যাচ্ছিলেন রাশেদ কবির। বেড়া উপজেলার চাকলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত রাশেদ কবিরের বাসা ঢাকার আরামবাগে।

এদিকে ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কাজীর রাস্তা নামক স্থানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে যশোরগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পর একজন এবং শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান। নিহতরা সবাই মাইক্রোবাস যাত্রী বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code