ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে পৃথক এ ঘটনা ঘটে।
সরাইল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানিয়েছেন, বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোকন জেলার সদর উপজেলার সুহিলপুর গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। তিনি আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য বলে দাবি পুলিশের।
ওসি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় অভিযান চালায় সরাইল থানা পুলিশের একটি দল। এ সময় রোকন ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে রোকন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।
এদিকে কসবায় রাত পৌনে ৩টায় উপজেলার কুটি ইউনিয়নের মাইজগাঁও গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ইউসুফ মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
ইউসুফ ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চিহ্নিত মাদক বিক্রেতা বলে দাবি কসবা থানা পুলিশের।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ইউসুফকে আটক করা হয়। পরে তাকে নিয়ে মাদক উদ্ধারে তার আস্তানায় যায় পুলিশ। এ সময় ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই ইউসুফের সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ১৩৫ কেজি গাঁজা, একটি পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed