Main Menu

জলঢাকায় দাফনের এক মাস পর ব্যবসায়ীর লাশ উত্তোলন

ময়নুল হক,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দাফনের এক মাস পর কবর থেকে আমিনুর রহমান নামের এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধানের উপস্থিতিতে কবর থেকে আমিনুর রহমানের লাশ উত্তোলন করে মর্গে পাঠায় পুলিশ।
মৃত ব্যবসায়ী আমিনুর রহমানের বড় ছেলে তহিদুল ইসলাম দাবী করে বলেন, গত ২৬ জুন রাতে বড় চাচা মজিবুর রহমানের নেতৃত্বে এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বাবা আমিনুর রহমানকে খাদ্যে বিষ মিশিয়ে এবং তাঁর গলা টিপে হত্যা করা হয়। পরদিন সকালে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুকুম আলীর সহযোগীতায় তড়িগড়ি করে বাবার লাশ দাফন করা হয়।
এ ঘটনায় গত ৯ জুলাই মুজিবুর রহমানকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে নীলফামারীর জলঢাকা আমলী আদালতে মামলা দায়ের করেন নিহত আমিনুর রহমানের বড় ছেলে তহিদুল ইসলাম ।
আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার কবর থেকে আমিনুর রহমানের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

 

Share





Related News

Comments are Closed