Main Menu

সেপটিক ট্যাংকে মিলল স্বামী-স্ত্রীর লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদরে সেপটিক ট্যাংক থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। উপজেলার গালা ইউনিয়নের রসুরপুর গ্রামের নিজেদের বাড়িরে ভেতর থেকে বৃহস্পতিবার দুপুরে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনীল চন্দ্র দাশ (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের একমাত্র ছেলে ঢাকায় একটি ব্যাংকে চাকরি করেন। ফলে অনীল চন্দ্র ও তার স্ত্রী দু’জনে তাদের বাড়িতে থাকতেন। সকালে স্থানীয়রা তাদের বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করে। এ সময় বাড়িতে তাদের না পেয়ে আশপাশে খুঁজতে থাকে। পরে বেলা ১২টার দিকে তাদের বাড়ির সেপটিক ট্যাংকে অনীল চন্দ্র ও তার স্ত্রীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাদের হত্যার পর লাশ ফেলে গেছে। পরে বিস্তারিত বলা যাবে।

 

Share





Related News

Comments are Closed