সিলেট জেলা যুবদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’সহ সকল যুবদল নেতাকর্মীর নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে জেলা যুবদলের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ মাতৃমঙ্গল অপিসের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন- বর্তমান স্বৈরাচারী সরকার বাকশালী কায়দায় বিভিন্ন অপকর্ম চালিয়ে এর দায়দায়িত্ব বিরোধী দলের উপর চাপাতে চায়। যার ফলশ্রæতিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’সহ অন্যান্য যুবদলনেতাদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি বলেন, যতই হামলা এবং মিথ্যা মামলা দেয়া হোক না কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলনে যুবদলকে দমানো যাবে না। সেই সাথে অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু’সহ সকল যুবদল নেতাকর্মীদের নামে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে চলমান সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থাকার আহববান জানান।
সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, আল মামুন খান, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, সোহেল মাহমুদ, শাহ মাহমুদ আলী, আব্দুল খালিক, সাইদুর রহমান সাঈদ, শরীফ উদ্দিন মেহেদী, সাহেদ আহমদ, কামাল আহমদ, মইনুল ইসলাম মঞ্জু , মকসুদুল করিম নুহেল, মুহিবুর রহমান বাবুল, সোলেমান সিদ্দিকী, শাহজাহান আহমদ জুয়েল , খসরুজ্জামান খসরু, এনামুল হক পাবেল,মাছুম আহমদ লশকর, হাবিবুর রহমান, আব্দুল মুকিত সুমেল, হেলাল আহমদ, আক্তার হোসেন, মঈন উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed