বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীর ৭০ হাজার টাকা ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দিন-দুপুরে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দেখিয়ে মেহেরজান বেগম (৩০) নামের এক নারীর ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেল ৪টার দিকে নিজ গ্রাম বিলপার যাবার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে গেলে ছিনতাইয়ের শিকার হন তিনি। মেহেরজান বেগম উপজেলার বিলপার গ্রামের সৌদী প্রবাসী কছির আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিশ্বনাথ পুরনো বাজারের ব্যাংকের একটি শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। কাজ শেষে বিকেল ৪টার দিকে বাড়ি ফেরার উদ্যেশ্যে বিশ্বনাথ নতুনবাজর থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সায় উঠেন। বিশ্বনাথ নতুন বাজার থেকে বিশ্বনাথেরগাঁও নামকস্থানে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েন যাত্রীরা। এসময় একটি মোটরসাইকেলে ২জন ছিনতাইকারী অটোরিকশা আটকিয়ে মেহেরজানের কাছ থেকে নগদ ৭০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রকাশ্যে হাতে দা উঁচিয়ে ছিনতাইকারীরা বিশ্বনাথ নতুন বাজারের দিকে গেলে ছিনতাইকারী দু’জনকে আটকাতে ধাওয়া করেও ব্যর্থ হন ব্যবসায়ীরা।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed