ছাতকে ৩বছর থেকে স্বামী জেলে তবুও স্ত্রীর কোলে সন্তান, তোলপাড়
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে স্বামী জেলে থাকার পরও স্ত্রী রহিমা বেগম কন্যা সন্তান জন্ম দিয়ে এলাকায় তোলপাড় সৃষ্ঠি করেছেন। উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের মৃত মনফর আলীর পুত্র আব্দুস সালাম একাধিক মামলায় গত ৩বছরের অধিক সময় থেকে সুনামগঞ্জ জেল হাজতে রয়েছেন। এদিকে জেলে থাকাবস্থায় তার স্ত্রী রহিমা বেগম অন্তঃস্বত্বা হয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। অবশেষে গত রোববার (২৩ জুলাই) রাতে রহিমার কোলে একটি ফুটফুটে কন্যা শিশু ভূমিষ্ট হয়। এব্যাপারে ইউপি সদস্য সুহেল আহমদ জানান, আব্দুস সালাম গত ৩ বছর থেকে জেল হাজতে রয়েছে। তবে সন্তান কিভাবে ভূমিষ্ট হয়েছে এবিষয়ে তিনি বিস্মিত হয়েছেন। এব্যাপারে দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed