Main Menu

তরঙ্গ ফিরে পেল সিটিসেল

বৈশাখী নিউজ ডেস্ক: সর্বোচ্চ আদালতের নির্দেশনার পর তরঙ্গ ফিরে পেয়েছে দেনার দায়ে বন্ধ হওয়া মোবাইল ফোন অপারেটর সিটিসেল।

মঙ্গলবার রাতে আদালতের নির্দেশে সিটিসেলকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এর আগে তরঙ্গ ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে বিটিআরসিকে মঙ্গলবার নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই সঙ্গে এই অপারেটরের রেডিও ফ্রিকোয়েন্সি লাইসেন্স পুনর্বহালের আদেশও দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed