ফ্রান্সে মন্ত্রিপরিষদ সচিব এমএ ওয়াদুদ সংবর্ধিত
এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: পঞ্চখণ্ডের ভূমিপুত্র, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এমএ ওয়াদুদকে ফ্রান্সে সংবর্ধিত করা হয়েছে। গত রোববার বিকেলে প্যারিসের গার দো নর্দের একটি রেষ্ঠুরেন্টে তাঁর জন্ম ভূমি বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বিয়ানীবাজারবাসিসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি হেলাল আলী বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমদের পরিচালনায় সংবর্ধনা নুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, আব্দুর রাজ্জাক, জাহেদ হোসেন, সহ সভাপতি বাবর হোসেন, সুমন আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, অর্থ সম্পাদক নোমান উদ্দিন, প্রচার সম্পাদক জামাল আহমদ, ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, সংস্কৃতি সম্পাদক সারোয়ার হোসেন, পারুল হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত বিয়ানীবাজারের কৃতি সন্তান মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম এ ওয়াদুদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সকল ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন এক একজন প্রবাসী বাংলাদেশের এক একজন এম্বেসেডর। প্রবাসীদের কায়িক শ্রমের রেমিটেন্সে বাংলাদেশ অনেক উপকৃত হচ্ছে। তিনি সবাইকে এই অনুষ্ঠান আয়োজনে ধন্যবাদ জানান।
পরে সমিতির পক্ষ থেকে অতিথিকে উপহার প্রদান করা হয়।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed