Main Menu

দক্ষিণ সুরমা থেকে ১১ জুয়াড়ী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দিস্থ আল-সামস কমিউনিটি সেন্টারের পিছনে মন্টু মিয়ার চায়ের দোকানের পাশ থেকে মঙ্গলবার বিকেলে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শিলং তীর নামক জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩ হাজার ৬০টাকা এবং ৯টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃরা হচ্ছে- দক্ষিণ সুরমা থানার কাজির খলা গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে আকিল আহমদ(৩৯), কুমিল্লার লাকসাম থানার আকিলপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রিপন হোসেন রানা(১৮), হবিগঞ্জের সদর উপজেলার ধুইল্লা খাল গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. ইব্রাহীম(৩১), সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘরদনা গ্রামের মৃত মো. জাফর মিয়ার ছেলে মো. ডুসাই মিয়া(৩০), কুমিল্লা জেলার লাকসাম থানার সিংজুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মিন্টু মিয়া(৪৫), হবিগঞ্জের মাধবপুর থানার হরিপুর গ্রামের সাজু মিয়ার ছেলে লেচু মিয়া(৩২), দক্ষিণ সুরমা থানার সাুদুরবাজার গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে গুলজার আহমেদ বাদশা(২৭), লাউয়াই গ্রামের মৃত মতছির আলীর ছেলে মো. পারভেজ আলী(৪০), কাজির খলা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে খালেদ আহমদ(৩৩), একই গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে আফজাল হোসেন(৪৫), রায়ের গাও গ্রামের মৃত কলমদর মিয়ার ছেলে মো. কবির মিয়া(৩৯)।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ চিহ্নিত স্থানে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামী ও সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেদান আল মূসা।

Share





Related News

Comments are Closed