বিয়ানীবাজারে ৯দিন ধরে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ৯দিন ধরে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা।
নিখোঁজ সাজ্জাদুল ইসলাম সজিব (১৭) পৌরশহরের খাসা গ্রামের আমির হোসেনের ছেলে ও মুরাদগঞ্জ মাদ্রাসার ছাত্র। অপর নিখোঁজ শিব্বির মিয়া (১৪) ওই গ্রামের বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জের ফারুক মিয়ার ছেলে এবং স্থানীয় খাসা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
সজিব ও শিব্বিরের পরিবারের সদস্যরা জানান, তারা দুজনই গত ১৭ জুলাই মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তারপর থেকে আর তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
সজিবের ভাই শাওন জানান, দুইদিন খোঁজ করে সজিবকে না পাওয়ায় গত ১৯ জুলাই বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৮৭৫) করেন তার বাবা।
তবে শিব্বিরের পরিবার থেকে কোন সাধারণ ডায়েরি করা হয়নি বলে জানান তার পরিবারের সদস্যরা।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed