বাংলাদেশি ভিসায় রুট বাধা তুলে নিল ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে খুব সহজেই ভারতে যাতায়াত করতে পারবে বাংলাদেশি নাগরিকরা। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পেতে রুটের ক্ষেত্রে বিধি-নিষেধ তুলে নিয়েছে ভারত।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করেছে। এতে নির্ধারিত রুট ছাড়াও ভারতে যাতায়াতে দেশটির ২৪টি বিমানবন্দর ও সমন্বিত দুটি চেকপোস্ট ব্যবহার করা যাবে। এর আগে বাংলাদেশিরা শুধু ভিসায় উল্লেখিত রুট দিয়ে যাতায়াত করতে পারতো।
এসব আন্তর্জাতিক বিমানবন্দর হলো- আহমেদাবাদ, আমৌসি (লখনো), অমৃতসর, বাগদোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চন্দ্রীগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, ত্রিচি, ত্রিবান্দ্রুম ও বারাণসী।
এছাড়া সম্বনিত চেকপোস্ট দুটি হলো বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে।
গত জুনের শুরুতে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরও সহজ করতে ভিসা ও রুট ইস্যুতে বিধি-নিষেধ সহজের কথা জানানো হয় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed