শ্রীমঙ্গলে স্বামীকে হত্যায় স্ত্রীর স্বীকারোক্তি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুরভী পাড়া থেকে ফারুক নামের এক যুবককে হত্যার দায়ে স্ত্রী শিরিন আক্তারকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ফারুকের লাশ উদ্ধারের সময়ই পুলিশ ফারুকের স্ত্রী শিরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। রাতে জিজ্ঞাসাবাদের এক পর্যয়ে তার স্বামী ফারুক কে হত্যার কথা স্বীকার করেন শিরিন। পুলিশ শিরিন আক্তারকে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ফারুকুল ইসলামের মামা মাসুক মিয়া আটক শিরিন আক্তার ও তার দুই ভাইকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জাহান কাজল জানান, নিহত ফারুকুল ইসলাম সোমবার সকালে ঘুমিয়ে থাকাবস্থায় তার চার বছরের শিশু সন্তান ফাইজা তাবাসুম রাখা ঘুমের মধ্যে তাকে বিরক্ত করলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রী শিরিন আক্তারকে গালমন্দ করে তার শিশু বাচ্চাকে নানীর কাছে রেখে আসতে বলেন। শিরিন আক্তার সন্তানকে নানীর কাছে রেখে এসে ঘরে ঢুকতেই তিনি স্ত্রীতে দ্রুত মালামাল গুছানোর জন্য নির্দেশ দিয়ে তাকে গালীগালাজ শুরু করেন এবং উভয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ফারুক তার স্ত্রীর চুলের মুঠি ধরলে শিরিন আক্তার পাশে রাখা ষ্ট্রিলের ট্রে দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন এবং তার বুকের উপর সেলাই মেশিনসহ অন্যান্য আাসবাাবপত্র ফেলে ফারুককে হত্যা করেন।
উল্লেখ্য গত সোমবার দুপুরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল এর নেতৃত্বে একদল পুলিশ ফারুকের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নিহত ফারুক শ্রীমঙ্গল শহরতলীর সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার মৃত ইমাম উদ্দিনের পুত্র।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed