সিলেটে সন্ত্রাসী হামলায় সিএনজি চালক আহত
বিশেষ সংবাদদাতা: সিলেটে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত সিএনজি চালক ফয়জুল (২৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আহত সিএনজি চালক ফয়জুল সিলেট এয়ারপোর্ট থানাধীন কান্দিরপথ গ্রামের আব্দুস সালামের পুত্র। গত শনিবার (২২জুলাই) রাতে সিলেটের সাহেব বাজার-হরিপুর সড়কের এয়ারেপোর্ট ধানাধীন কুনিপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগে প্রকাশ, ঘটঁনার রাতে ফয়জুল স্থানীয় মটরঘাট থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় কুনিপাড়ার আলেখ মিয়ার বাড়ির সামনে পৌছলে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার সিএনজির গতিরোধ করে। তারা তাকে অপহরন করে আলেখ মিয়ার বাড়িতে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা তার মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ফয়জুল বর্তমানে ওসমানী হাসপাতালের ৩য় তলাস্থ ১১নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আহত ফয়জুলের ভাই গুলজার আহমদ বাদী হয়ে রোববার রাতে সিরেট এয়ারপোর্ট থানায় ফখরুল, রায়না বেগম ও আলেখ মিয়াকে এজাহারভুক্ত করে অপ্সাতনামাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এয়ারপোর্ট থানার ইনপেক্টর (তদন্ত) এনামুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউপি মেম্বার আনছার আলী ঘটঁনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্ভ^বত পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি এবং অন্যরা ফয়জুলকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed