ছাতক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সড়কের গাছ কর্তন
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জে সড়কের গাছ কাটা অব্যাহত রয়েছে। সোমবার চাম্বল ও মেহগনি জাতের প্রায় ১০টি গাছ কেটে নেয়া হয়েছে বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ গেট থেকে বিলপার পর্যন্ত সড়কের দু’পাশে জোট সরকারের আমলে দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা অফিস থেকে এ সড়কে বৃক্ষ রোপন করা হয়। এগুলো কেটে নেয়ায় পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে ধারনা করা হচ্ছে। সেসময়ে পরিবেশ রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল নামে বন বিভাগ এ সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে। গাছ লাগান পবিরেশ বাচাঁন এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোশতাক আহমদের উদ্যোগে প্রকল্প কাজ সম্পন্ন করা হয়। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নেতৃত্বে এসব গাছ কর্তন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান গাছগুলো গোবিন্দনগর ফজলিয়া আলিয়া মাদরাসার ডেক্স-বেঞ্চ তৈরীর জন্যে গাছগুলো বরাদ্ধ দিয়েছেন। তিনি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি। মাদরাসার অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানী গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, কর্তনকৃত গাছের কাঠ দিয়ে মাদরাসার শিক্ষা উপকরন তৈরী করা যাবেনা। ছাতক বিট ফরেষ্ট অফিসার সালাহ উদ্দিন জানান, সড়কের পাশের গাছ কাটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এগুলো কেটে ফেলা কোন ক্ষেত্রেই বৈধ নয়। তবে বিষয়টি তিনি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন বলে জানান।
উপজেলা চেয়ারম্যান বকুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবুল মনসুর জানান, এলজিইডি সড়কের পাশের গাছগুলো অনুমতি ছাড়া কাটা নিষেধ। এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed