নীলফামারীতে বিদ্যুৎস্পৃস্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন উপজেলার উত্তরপাড়া গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেক (২৫)।
রনচণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, শনিবার রাতে আব্দুল খালেক সেচ পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে বড় ভাই আব্দুল মালেক এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
কিশোরীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের ইনচার্জ কামাল আহমেদ জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed