চট্টগ্রাম ভার্সিটিতে ছাত্রলীগ দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমান, তৃতীয় বর্ষের সবুজ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল রয়েছেন। পরে তারা বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে রাকিবের অনুসারীরা ঢুকতে চাইলে সুজনের অনুসরীরা বাধা দেন। এতে বাকবিতন্ডের এক পর্যায়ে দু’গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তিনজন আহত হন। সংঘর্ষে লিপ্ত দু’গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হাসান ও স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান জানান, সোহরাওয়ার্দী হলে ওঠা নিয়ে এ সংঘর্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে শুনেছি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed