হিমছড়িতে পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়িতে ঝরনা দেখতে গিয়ে পাহাড় ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাব্বির আলম রিদওয়ান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
নিহত সাব্বির আলম মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকার উত্তরার বাসিন্দা নুরু সিকদারের ছেলে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, শনিবার বিকালে হিমছড়ির রংধনু ঝর্ণায় গোসল করছিল একদল যুবক। হঠাৎ পাহাড় ধসে পড়লে মাটি চাপায় ঘটনাস্থলেই মারা যান সাব্বির। এঘটনায় তার সহপাঠি ইব্রাহিম ও চৌধুরী তানভির আলম নামে দুজন আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান উদ্দিন জানান, আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা স্বাভাবিক রয়েছেন।
Related News
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More



Comments are Closed