কোচের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দিনাজপুরের খেলাঘর কর্মি, নারী ক্রিকেটারের উপর যৌন নির্যাতনের প্রতিবাদে এবং নির্যাতনকারী বিসিবি’র কোচ আবদুস সামাদ মিঠুর ক্রীড়াঙ্গন থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাঘর সিলেট জেলার উদ্যোগে ২১ জুলাই শুক্রবার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালির সভপতিত্বে এবং জেলা কমিটির অর্থ বিভাগের দায়িত্ব প্রাপ্ত সম্পাদক রাজীব চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক হত্যা, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও এসবের সুষ্ঠু বিচার হচ্ছে না। আর বিচারহীনতার সুযোগে এসব ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। নির্যাতনকারী বড়লোকের সন্তানদের ক্ষমতা অনেক বেশি থাকায় তাদের কিছুই হয় না। উপরন্তু যারা এসব ঘটনার বিচারের দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান তাদের হয়রানীর শিকার হতে হচ্ছে।
দিনাজপুরে যারা নারী ক্রিকেটারের উপর নির্যাতনের প্রতিবাদে সোচ্চার তাদের বিরুদ্ধে প্রশাসন থেকে হয়রানীমূলক মামলা দেয়া হয়েছে। একদিকে গণতন্ত্রের বুলি আওড়িয়ে অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতিকে মদদ দেয়া হয়। এভাবে দেশ থেকে কখনোই শিশু ও নারী নির্যতন বন্ধ করা যাবে না। বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতন রুখে দিতে খেলাঘর কর্মিদেরকেই এগিয়ে আসতে হবে। এসকল ঘটনা যাতে আর না ঘটে তার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও দিনাজপুরের আন্দোলনকারী খেলাঘর সহ বিভিন্ন সংগঠনের নেতবৃন্দের বিরুদ্ধে ভিত্তিহীন হয়রানীমূলক সাজানো মামলা অবিলম্বে প্রতাহার করার জন্য মানববন্ধন থেকে বক্তারা জোর দাবি জানান।
মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর, খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সোনালী ব্যাংক অফিসার ওয়েলফেয়ার্স এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদের সভাপতি স্বপন দেব নাথ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের অর্থ সম্পাদক নাবিল হোসেন, মুক্তমন খেলাঘর আসরের সভাপতি বিধান দেব চয়ন, আনন্দ খেলাঘর আসরের সহ সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য সিরাজ উদ্দিন শিরুল, পুষ্পহাসি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অভিন্দন ধর চৌধুরী রাতুল, সৃষ্টি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী, ছায়ানীড় খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক এলিন বাহাদুর প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাসান, মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিক।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed