এসির কারণে যেসব সমস্যা হতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক : তীব্র গরমে বাসা বাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মল, অফিস, ব্যক্তিগত গাড়ি সবখানেই বাড়ছে এয়ার কন্ডিশনারের (এসি) ব্যবহার। এসি ছাড়া অনেকের যেন ঘুমই হয় না বা অফিসের কাজেও যেন মন বসে না। তবে শুধু আরামের কথা ভাবলেই হবে? ক্ষতির কথাটাও মাথায় রাখুন।
চিকিৎসকরা বলছে, দিনের পর দিন এসিতে থাকার কারণে বেশ কিছু খারাপ প্রভাব পড়ে শরীরে। বেশ কিছু কুপ্রভাবে আক্রান্ত হতে পারে আপনার শরীরে। আসুন জেনে নিই এসির কারণে শরীরে কী ধরণের সমস্যা হতে পারে।
১. প্রাকৃতিক তাপমাত্রার চেয়ে কম হয় এসি ঘরের তাপমাত্রা। এর জন্য এমন পরিবেশে মানব শরীরকে তার স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার জন্য অধিক পরিশ্রম করতে হয়। ফলে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে শরীর
২. এসি ঘরে থাকা হলে ধমনী বা শিরা সংকুচিত হয়ে যায়। এর ফলে দেহে রক্ত সঞ্চালন প্রভাবিত হয়।
৩. যাদের হাঁপানির সম্ভাবনা রয়েছে তাদের শ্বাসের সমস্যা হতে পারে। শরীর ক্লান্ত হয়ে পরে, ফলে ঘুম ঘুম ভাব অনুভব হয়।
৪. এসি ঘরে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকার কারণে স্কিনের শুষ্কতার সমস্যা দেখা দেয়।
৫. এসি ঘরে থাকলে হাঁটু, কোমর, কনুই কিংবা ঘাড়ের কার্যকারিতাও প্রভাবিত হয়। সাধারণত শরীরের সমস্ত জয়েন্টে এসির হাওয়ার প্রভাবে যন্ত্রণা দেখা দেয়। যা পরবর্তীতে মানুষের কর্মক্ষমতা গ্রাস করে।
৬. দিনে অন্তত চার ঘণ্টা এসি ঘরে থাকা যাদের অভ্যেস, তাদের মিউকাস গ্ল্যান্ড স্বাভাবিক অবস্থার তুলনায় শক্ত হয়ে যায়। এর ফলে তাদের সাইনাসের সমস্যা দেখা দেয়।
৭. এসি শুধু ত্বক নয়, চোখকেও শুষ্ক করে দেয়। এর ফলে চোখে চুলকানি, চোখ লাল হওয়া, চোখ থেকে পানি পড়া – প্রভৃতি রোগের সৃষ্টি হয়।
Related News
মাঝ আকাশে লন্ডনগামী বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যেRead More
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More



Comments are Closed