Main Menu

পাগল খুঁজে বেড়ানো শামিম নবীগঞ্জে

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকাস্থ যমুনা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন লোকদের খোঁজে বেড়ানো সেই শামীম আহমদ এবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে পাওয়া একটি মেয়েকে চিকিৎসা ও সেবার জন্য নিয়ে গেলেন ঢাকায়।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সরোয়ার এর উপস্থিতিতে ব্যাংকার শামীম আহমেদ এবং যমুনা ব্যাংকের সহপাঠী আলী শাব্বির, শফিকুল ইসলাম, জাগো নিউজ এর সহকারী বার্তা সম্পাদক মাহবুব আলম সোহাগ ও সাংবাদিক আবেদুর আর শাহীন ভারসাম্যহীন মেয়েটিকে ঢাকা শেরে বাংলা নগর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটে চিকিৎসার্থে নিয়ে যান।
এর আগে লার্নিং পয়েন্টে ক্যাডেট একাডেমীতে ভারসাম্যহীন মেয়েটির সাথে কথা বলেন উপস্থিত ব্যক্তিবর্গ। এসময় মানসিক ভারসাম্যহীন মেয়েটি শুদ্ধ ভাষায় কথা বলে এবং অল্প খানিকক্ষণ সময় গান পরিবেশন করে।
জানা গেছে মেয়েটি রামপুরা টিভি সেন্টারে গান পরিবেশন এবং অভিনয় করতেন। গত ১৫ জুলাই লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমীর পরিচালক কায়সার আহমেদের আমন্ত্রনে নবীগঞ্জে আসেন শামীম। নবীগঞ্জে পাগলীর সন্তান প্রসব শিরোনামে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ এবং ফেইসবুক ব্যবহারকারী সচেতন নাগরিক এনিয়ে তুমুল ঝড় তুলেন। পরে ঐ মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে নবীগঞ্জের বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে বিষণ্ণ মনে ফিরে যাচ্ছিলেন মানবতার পাগল শামীম। এমন সময় আউশকান্দি হাইওয়ে সড়কের পাশে হঠাৎ শুক্রবার নিয়ে যাওয়া মানসিক মেয়েটিকে দেখতে পান। পরে শামীম মেয়েটির সাথে কথা বলে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে মেয়েটি নাম বলতে পারেনি কিন্তু ঠিকানা টাঙ্গাইল আবার কখনো ঢাকা উত্তরা ও আব্দুল্লাহপুর বলতে থাকে। পরে শামীম এই মেয়েটিকে ঢাকা নিয়ে যাওয়ার সব পক্রিয়া শেষ করে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সবার উপস্থিতিতে ভারসাম্যহীন মানসিক মেয়েটিকে মাইক্রোবাস যোগে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। এর পূর্বে লার্নিং পয়েন্ট ক্যাডেট একাডেমীর পরিচালক কায়সার আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সরোয়ারের বক্তব্য শেষ হলে মানসিক ভারসাম্যহীন মেয়েটি নির্বাহী কর্মকর্তাকে থ্যাংক ইউ বলে স্বাগতম জানায়। এসময় উপস্থিত ছিলেন আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমেদ, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক প্রতিদিনের বানীর প্রতিনিধি সুলতান মাহমুদ, প্রবাসী বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জননী নবীগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান সুহেল, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, খালেদ আহমদ জজ আব্দুল মুকিত, লার্নিং ক্যাডেট একাডেমী’র চেয়ারম্যান কাজী আব্দুল বাছিত, হীরাগঞ্জ বনিক সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সাধারণ জাহান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য ইতিপূর্বে মানবতাবাদী শামীম আহমদ রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এরকম ৪টি মেয়ে অন্তর, আদুরী, পারুল, শাহেদাকে চিকিৎসা ও সেবা দিয়ে সুস্থ করে তাদের ঠিকানা খুঁজে বের করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম আহমেদ বলেন আমার ভবিষ্যৎ স্বপ্ন হলো একটি মানসিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা যেখানে রাস্তায় পড়ে থাকা ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে চিকিৎসা করে পুনর্বাসন করা হবে।

Share





Related News

Comments are Closed