শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় রতন মোল্লা (৪৫) ও ওয়াজ উদ্দীন (৫৫) নামে দুই কৃষক বজ্রপাতে মারা গেছেন। উপজেলার হরিহরা গ্রামের মাঠের পুকুরে পাট জাগ (পচন প্রক্রিয়া) দেওয়ার সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন নিহত ওয়াজ উদ্দীনের ছেলে আকিদুল ইসলাম (২৫)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে গ্রামের মাঠে তারা পাটের কাজ করছিল। এ সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
« সীতাকুন্ডে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত (Previous News)
(Next News) পাগল খুঁজে বেড়ানো শামিম নবীগঞ্জে »
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed